ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্থগিত হলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে ফুটবলের অনেক আসরই স্থগিত হয়েছে। এবার স্থগিত করা হলো্ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ২০২০ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। চলতি বছর সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়া কথা ছিল আসরটির।

সোমবার (২৯ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল বিষয়টি জানিয়েছেন। তবে স্থগিত হওয়া আসরটি ২০২১ সালে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। কিন্তু সূচি এখনো ঠিক করা হয়নি। সাত দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আনারুল হক হেলাল বলেন, ‘সবগুলো দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করেছি। সবারই আলোচনার মাধ্যমে সেপ্টেম্বরে যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী বছরের কবে টুর্নামেন্টটা হবে সেটা আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করে জানিয়ে দেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

স্থগিত হলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

আপডেট সময় ০৮:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০