ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফিফার কাছ থেকে ৮ কোটি টাকা পাচ্ছে বাফুফে

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত ফুটবলের রিলিফ ফান্ডে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সেই ফান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশও (বাফুফে) ১০ লাখ মার্কিন ডলার সহায়তা পাবে।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফার সদস্য রাষ্ট্রগুলোর জন্য এ রিলিফ ফান্ড কাজ করবে। তবে কিভাবে এই অর্থ ব্যয় হবে সে ব্যপারে কঠোর নিয়ন্ত্রণ থাকবে ফিফার।

২১১টি সদস্য দেশ এ ফান্ডের মূল একটি পরিমান অর্থাৎ ১ মিলিয়ন (১০ লাখ) মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) করে পাবে। এর মধ্যে ৫ লাখ ডলার অবশ্যই নারী ফুটবলের ব্যয় করতে হবে বলে ফিফা নির্দেশ দিয়েছে।

একই সাথে প্রতি সদস্য দেশ কোভিড-১৯ রিলিফ লোনের জন্য ৩৫ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার পর্যন্ত আবেদন করতে পারবে। কন্টিনেন্টাল সদস্য দেশগুলো রিলিফ হিসেবে পাবে ২ মিলিয়ন ডলার। এর সাথে রিলিফ লোন হিসেবে অতিরিক্ত ৪ মিলিয়ন ডলারের আবেদন করতে পারবে।

ইনফান্তিনো প্রতিশ্রুতি দিয়েছেন, অডিটের মাধ্যমে এ ফান্ড কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহার করতে হবে। লোনের ক্ষেত্রে স্বচ্ছ শর্ত সাপেক্ষেই তা প্রদান করা হবে।

ফিফা সভাপতি বলেন, ‘ক্লাব ও ফেডারেশনগুলো সত্যিকার অর্থেই বেশ বিপদে পড়েছে। বিশ্বের কিছু কিছু জায়গায় এখনো ফুটবল শুরু হয়নি। আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে।’

করোনভাইরাসের কারণে মার্চে বিশ্বজুড়ে ফুটবল বন্ধ হয়ে যাওয়ার পরেই এ রিলিফ ফান্ডের ঘোষণা দিয়েছিল ফিফা। যা এবার বাস্তাবায়নের পথে।

এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ সাংবাদ মাধ্যমে জানিয়েছেন, মূল টাকাই বাইরেও নারী ফুটবলের উন্নয়নে আরও ৫ লাখ মার্কিন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফিফা জানুয়ারিতে এ অর্থ দেবে।

তিনি আরও বলেন, তবে নারী ফুটবলের অর্থটা নির্ভর করবে বিভিন্ন শর্তের ওপর। ফলে এখনই বলা যাচ্ছে না, ওই খাত থেকে কী পরিমাণ অর্থ বাংলাদেশ পাবে। ত্রাণ তহবিল থেকে মোট দুই কিস্তিতে ১০ লাখ ডলার পাব, এটা বলা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ফিফার কাছ থেকে ৮ কোটি টাকা পাচ্ছে বাফুফে

আপডেট সময় ০৯:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০