ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা তোয়াক্কা না করে লিভারপুল সমর্থকদের উন্মাতাল উল্লাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অবশেষে লিভারপুলের দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান হলো। ১৯৮৯-৯০ সালের পর প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুললো অল রেডস খ্যাত দলটি। যদিও এমন আনন্দকে বাধভাঙা উৎসবে পরিণত করতে পারছেন না মোহামেদ সালাহ, সাদিও মানেরা। কেননা পুরো বিশ্বজুড়েই যে করোনা ভাইরাস নামক মহামারিতে মৃত্যুর মিছিল চলছে।

তবে সতর্কতার পরও থামিয়ে রাখা যায়নি ক্লাবটির সমর্থকদের। কোভিড-১৯ এর মাঝেই জায়ান্ট ক্লাবটির ভক্তরা উন্মাতাল উল্লাসে মেতেছেন।

সমর্থকদের এম কাণ্ডে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ, মার্সেসাইড পুলিশ ও লিভারপুল সিটি কাউন্সিল তিরস্কার জানিয়েছে। যেখানে টানা দ্বিতীয় রাতেও হাজার হাজার ভক্ত-সমর্থক শিরোপা উদযাপনে অবাধে উল্লাস করেছেন। মানা হয়নি কোনো ধরনের সামাজিক দূরত্ব।

লিভারপুল শহরের আইকনিক কাঠামো লিভার বিল্ডিংয়ে সমর্থকরা একসঙ্গে জড়ো হয়ে আতশবাজি প্রজ্বলন করেন। বিয়ার বা অনান্য পানীয় পান করে ময়লার স্তুপ করে রাখেন। যা পরিচ্ছন্নতাকর্মীদেরও বিব্রত করেছে। আর সমর্থকদের এমন আচরণকে লিভারপুল কর্তৃপক্ষ ‘সম্পূর্ণ অগ্রণযোগ্য’ বলে জানিয়েছে।

এখন পর্যন্ত করোনা ভাইরাসে লিভারপুল শহরে ১ হাজার ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

করোনা তোয়াক্কা না করে লিভারপুল সমর্থকদের উন্মাতাল উল্লাস

আপডেট সময় ০৯:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০