ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্বাসরোধে নৈশ প্রহরীকে হত্যা, ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

ফেনীতে ডাকাতি করতে গিয়ে নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতরা। এরপর ডাকাতদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দাগনভূঞা উপজেলার বেকেরবাজারে এই ঘটনা ঘটে।

নিহত নৈশ প্রহরীর নাম আব্দুল মান্নান। তিনি আশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে। তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বেকেরবাজারে শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি দোকানের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল একদল ডাকাত। এসময় দায়িত্বে থাকা নৈশ প্রহরী মান্নান ও রফিক তাদের দেখে চিৎকার দেন।ওই সময়ে ডাকাতরা মান্নানকে ধরে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনা জানাজানি হলে মসজিদের মাইকে ডাকাতদের প্রতিরোধ করতে ঘোষণা দেয়া হয়। এরপর পালিয়ে যাওয়ার সময় চার ডাকাতকে আটক করা হয়। আটকের পর তাদেরকে ছাড়াতে সহযোগীরা গুলি চালায়। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।

গুলিবিদ্ধ একজনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে ডাকাতদের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্বাসরোধে নৈশ প্রহরীকে হত্যা, ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

আপডেট সময় ০২:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০