ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০২২ সালে দুই ‘বিশ্বকাপ’ আয়োজন করবে ফিফা!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা মহামারির কারণে থমকে যাওয়া ফুটবলবিশ্ব ফের চলতে শুরু করেছে। আর এই চলার পথ মসৃণ করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে ফিফা ও উয়েফা। তবে এবার আরও বড় খবর সামনে এলো। ২০২২ সালেই ফুটবলের ইতিহাসে চমক জাগানিয়া ঘটনা ঘটতে যাচ্ছে। কারণ, ওই বছর দুই ‘বিশ্বকাপ’ আয়োজন করতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

করোনার কারণে ফুটবলের শিডিউল উল্টাপাল্টা হয়ে গেছে। তবে এটা নিশ্চিত যে, ২০২২ সালের শীতে কাতারের মাটিতে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। একই বছর গ্রীষ্মে বসবে ক্লাব বিশ্বকাপের আসর। এই পরিকল্পনা খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মাথা থেকে এসেছে। যাতে সায় দিয়েছে উয়েফাও। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনটাই জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের তীব্র গরমের কথা চিন্তা করে প্রথমবারের মতো শীতকালে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। এর ফলে ফুটবলীয় সূচিতে ব্যাপক পরিবর্তন আসবে। বিশেষ করে ক্লাব ফুটবলে। কমপক্ষে ২০২৩/২৪ মৌসুমের আগে এই সূচি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এর প্রভাব পড়বে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।

করোনার কারণে ১৮ মাস পিছিয়ে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর। কাছাকাছি সময়ে চীনে বসার কথা ছিল ক্লাব বিশ্বকাপের আসর। করোনার কারণে এই আসরও এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ওই আসরে ২৪টি ক্লাব অংশগ্রহণের জন্য পাবে ২০ মিলিয়ন ইউরো আর কোনো ক্লাব শিরোপা জিতলে পাবে বাড়তি আরও ১০০ মিলিয়ন ইউরো।

সবকিছু ঠিক থাকলে, ক্লাব বিশ্বকাপের আগামী আসরে ইউরোপের ৮টি ক্লাবের সঙ্গে অংশ নেবে দক্ষিণ আমেরিকার ৬টি ক্লাব। বাকি জায়গাগুলো পূরণ করবে কনকাকাফ, এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়া অঞ্চলের ক্লাবগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২০২২ সালে দুই ‘বিশ্বকাপ’ আয়োজন করবে ফিফা!

আপডেট সময় ০৮:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০