ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইতালিয়ান লিগে রোনালদোর আরেকটি নতুন রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ক্রিস্টিয়ানো রোনালদো ও পাওলো দিবালার গোলে বোলোনার মাঠে জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচটিতে প্রথমার্ধে পেনাল্টি কিক থেকে দলের হয়ে প্রথম গোলটি করে আরেকটি নতুন রেকর্ড গড়েছেন সিআর সেভেন। সিরি’আ লিগে পর্তুগিজদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক এখন তিনি।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার প্রথম মৌসুমে সিরি’আ লিগে ২১ গোল করেছিলেন রোনালদো। এবার চলতি মৌসুমে ২২ গোল করে ছাড়িয়ে গেলেন নিজেকে। সঙ্গে টপকে গেলেন স্বদেশি তারকা রুই কস্তাকে।

ইতালির শীর্ষ ফুটবলে পর্তুগিজদের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার রুই কস্তা। ১৯৯৪-২০০৬ মৌসুম পযর্ন্ত সিরি’আ লিগে খেলেছেন তিনি। ফিওরেন্তিনা ও এসি মিলানের হয়ে যে রেকর্ড গড়েছিলেন ৪৮ বছর বয়সী তারকা এবার তা মাত্র দুই মৌসুমে ৪৩ গোল করে ভেঙে দিলেন রোনালদো।

পর্তুগিজ উইঙ্গার যেখানেই যান সেখানেই গড়েন নতুন নতুন রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীনও ইংলিশ প্রিমিয়ার লিগে পর্তুগিজদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। রেড ডেভিলদের হয়ে ১৯৬ ম্যাচে ৮৪ গোল করেন পাঁচটি ব্যালন ডি’অরের মালিক।

স্প্যানিশ লা লিগাতেও পর্তুগিজদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৯২ ম্যাচে ৩১১ গোল করেন ৩৫ বছর বয়সী উইঙ্গার। কেবল তাই নয়, লস ব্লাঙ্কোসদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে তুরিনে যান তিনি। লা লিগাতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কেবল চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই কেবল তার উপরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ইতালিয়ান লিগে রোনালদোর আরেকটি নতুন রেকর্ড

আপডেট সময় ১১:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০