ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রংপুরে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সজিব বাবু ও শিপন মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সজিব বাবু ওরফে সাকিব (২৬) রংপুরের মিঠাপুকুর উপজেলার খামার তৈয়তপুর গ্রামের ননী গোপালের ছেলে এবং শিপন মিয়া (২২) একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মুয়াজ্জেম হোসেনের ছেলে।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা এক নাবালিকাকে প্রেম নিবেদনসহ বিভিন্ন কু-প্রস্তাব দেয়। এতে সাড়া না দেওয়ায় গত ১২ জুন রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব বাবু ওই নাবালিকাকে বাড়ির পাশের একটি সুপারি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সেখানে উপস্থিত শিপন মিয়াও তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নাবালিকার পরিবার থেকে ধর্ষণের অভিযোগ করা হলে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রংপুরে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

আপডেট সময় ০৭:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০