ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

ওয়ার্নার-স্মিথের ব্যাটে এগোচ্ছে অস্ট্রেলিয়া

অাকাশ স্পোর্টস ডেস্ক:

মিরপুরে প্রথম টেস্টে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ মিলে ২৮ রানের ভেতরেই তুলে নেন দুই উইকেট।

তবে স্মিথ ও ওয়ার্নারের দৃঢ় ব্যাটিংয়ে ২৬৫ টার্গেটকে টপকে যেতে তেমন কোনো সমস্যা মনে হয় হবে না অজিদের।

এর মধ্যে ওপেনার ওয়ার্নার তার মারকুটে ব্যাটিংয়ে অর্ধশতকের ঘর পার করেছেন। অন্যদিকে স্মিথ তাকে দিচ্ছেন যোগ্য সঙ্গ। তিনিও পৌঁছে গেছেন দুই অংকের রানের ঘরে।

দুইজন মিলে ৭৩ বলে গড়েছেন ৫০ রানের পার্টনারশিপ। আর ২৩ ওভার শেষে দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮৬ রান। ওয়ার্নার ক্রিজে রয়েছেন ৬০ ও স্মিথ ১৭ রানে।

এর আগে টাইগাররা তাদের দ্বিতীয় ইনিংস ২২১ রানে শেষ করে, আগের ৪৩ রানের লিডসহ অজিদের সামনে দাঁড়ায় ২৬৫ রানের টার্গেট।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্য রান করেছেন তামিম ইকবাল ৭৮, মুশফিক ৪১।

অস্ট্রেলিয়ার হয়ে ন্যাথান লিওন ৬ উইকেট দখল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

ওয়ার্নার-স্মিথের ব্যাটে এগোচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৫:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭