ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

না’গঞ্জে ১১ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে ১১ দফা দাবিতে জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেছে বাম গণতান্ত্রিক জোট, নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা।

রোববার (২১ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করতে গিয়ে জেলা আদালত প্রাঙ্গনের প্রধান ফটকে বিক্ষোভ করে তারা। পরে তারা ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। স্বাস্থ্যখাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ, খানপুর হাসপাতালে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু, টেস্টিং কিটের সঙ্কট দূর করে নিয়মিত সর্বোচ্চ টেস্টের ব্যবস্থা করাসহ ১১ দফা দাবিতে এ বিক্ষোভ করেন তারা।

এসময় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, গত ৮ মার্চ নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত শনাক্ত হয়। এক মাস অতিক্রান্ত হবার পরে ৮ এপ্রিল প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব স্থাপনের নির্দেশ দেন। পিসিআর ল্যাব স্থাপনের দুই মাস অতিক্রান্ত হলেও নারায়ণগঞ্জে এখনও আইসিইউ চালু করা সম্ভব হলো না। খানপুর হাসপাতালে শ্বাসকষ্টে ভুগে ১০ জন রোগী মারা গেলো, তবুও দায়িত্বপ্রাপ্তদের বোধোদয় হলো না। আজকে নিয়ে চারদিন হলো জেলায় কিট সঙ্কটের কারণে টেস্ট বন্ধ। এমন অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এতে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম বাসদের সমন্বয়কারী নিখিল দাস প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

না’গঞ্জে ১১ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

আপডেট সময় ০৪:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০