ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান মাশরাফির

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই পেসার করোনামুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে সবাইকে এই কঠিন সময়ে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) করোনা পজিটিভ হওয়ার ফলাফল এসেছে মাশরাফির। দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। তার উপসর্গ ছিল গা ও মাথা ব্যথা। এ জন্য শুক্রবার (১৯ জুন) পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। তারই ফল এসেছে আজ। আপাতত নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে এক ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

‘আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।’

‘আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি-নিষেধ মেনে চলছি।’

‘করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

দেশে করোনা মহামারি শুরুর পর থেকেই নিজ এলাকা নিজ নির্বাচনী এলাকার মানুষদের সহায়তায় কাজ করে যাচ্ছেন মাশরাফি। দুস্থ ও অসহায়দের খাদ্য ও আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান মাশরাফির

আপডেট সময় ০৯:৩১:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০