ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাকালে নির্বাচন না করতে বাফুফেকে পরামর্শ ফিফার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা মহামারী চলাকালে নির্বাচনী কর্মকান্ড স্থগিত রাখার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পরামর্শ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘মঙ্গলবার আমরা ফিফার কাছ থেকে এমন নির্দেশনামূলক একটি পত্র পেয়েছি। ওই চিঠিতে করোনা মহামারী চলাকালে সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর জন্যও নির্দেশনা দিয়েছে ফিফা।’

গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল বহুল আলোচিত এই নির্বাচন। কিন্তু ২৭ মার্চ অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে করোনা মহামারীর সময় নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিনিধি উদ্বেগ প্রকাশ করলে সেটি স্থগিত করা হয়।

পরে ফিফা বর্তমান কমিটির মেয়াদও বাড়িয়ে দেয়। কারণ ৩০ এপ্রিল শেষ হয়েছে বর্তমান কমিটির মেয়াদ। এক চিঠিতে বাংলাদেশে করোনাভাইরাসের উন্নতি না ঘটা পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি করে ফিফা।

মার্চে নির্বাচন বন্ধ হলেও নির্বাচনের প্রস্তুতি মুলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বাফুফে। এ সময় তারা চুড়ান্ত করেছে ভোটার তালিকাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনাকালে নির্বাচন না করতে বাফুফেকে পরামর্শ ফিফার

আপডেট সময় ০৯:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০