ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসির জোড়া গোলে জিতলো বার্সেলোনা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে নিজের ছায়া থেকে বেরিয়ে আসতে পারলেন লিওনেল মেসি। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে বার্সেলোনাকে ২-০ গোলে জেতালেন তিনি। পেনাল্টি থেকে গোল করতে না পারার হতাশা তিনি কাটালেন জোড়া গোল করে।

লা লিগার প্রথম ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলের জয়ে বেশ কয়েকবার চেষ্টা করেও গোলদাতার খাতায় নাম লিখতে পারেননি মেসি। শনিবার সফল হলেন আলাভেসের মাঠে। স্বাগতিকরা রক্ষণেই বেশি মনোযোগ দিয়েছিল। শেষ পর্যন্ত তাদের রক্ষণভাগে চিঁড় ধরে ৫৬ মিনিটে। জোর্দি আলবার পাস নিয়ন্ত্রণে নিয়ে মাটি কামড়ানো শটে আলাভেসের জালে বল জড়ান মেসি। ৬৬ মিনিটে পাকো আলকাসেরের সৌজন্যে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এর পর ৭৪ মিনিটে ডিবক্সের মাঝখান থেকে মেসির বাঁপায়ের শট ক্রসবারে লাগে। এর আগে ৩৮ মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে এলির ফাউলের শিকার হন জেরার্দ পিকে। পেনাল্টি কিক নেন মেসি, কিন্তু তাকে ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক পাচেকো।

তবে শুরুতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল আলাভেস। ২ মিনিটে লক্ষ্যের দিকে ছুটে আসা অস্কার রোমেরোর ফ্রিকিক ঠেকান বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। ১২ ও ৩১ মিনিটে সবরিনো দুটি সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে ফিরে এসে আরেকবার লক্ষ্যভেদে ব্যর্থ হয় আলাভেস। ৪৭ মিনিটে গার্সিয়া কয়েক ইঞ্চি দূর থেকে লক্ষ্যভেদী শট নিতে পারেননি। এর ৯ মিনিট পর বার্সা দেখা পায় গোলের। আর পথ হারায়নি তারা। টানা দ্বিতীয় জয় তারা পেলো লা লিগায়। তবে দুই জয়ের চেয়েও বার্সার জন্য সবচেয়ে স্বস্তির ব্যাপার হলো মেসি ফিরেছেন ফর্মে। -সূত্র:গোল ডটকম

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসির জোড়া গোলে জিতলো বার্সেলোনা

আপডেট সময় ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭