ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

হবিগঞ্জের করোনাভাইরাসের উপসর্গে আক্রান্ত হয়ে (জ্বর, শ্বাসকষ্ট) শহিদ উদ্দিন জিসনু (৪৮) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৬ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি চুনারুঘাট উপজেলাস্থ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার কুটিরগাঁও গ্রামের মৃত সামছু উদ্দিন এর ছেলে। তিনি কয়েকদিন যাবত জ্বরে ভুগছিলেন।

সোমবার বিকালের দিকে জ্বরের সাথে শ্বাসকষ্টও দেখা দেয়। সন্ধ্যার সময় তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মারা যান তিনি।

হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ শহিদ উদ্দিন জিসনুর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল। তিনি আরো জানান, সোমবার রাত হবিগঞ্জে ২১ জনের নমুনা রিপোর্টে পজেটিভ আসে। এর মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এ নিয়ে হবিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হলো ২৬১ জন। এর মাধ্যে সুস্থ হয়েছেন ১৫৭জন। আর মারা গেছেন ৪জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০৯:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০