ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হিরামনির খুনিদের সর্বোচ্চ শাস্তি চান জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরে ধর্ষণের পর হিরামনিকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করেন জিএম কাদের।

গত শুক্রবার লক্ষ্মীপুরের হামছাদী ইউনিয়নে নবম শ্রেণীতে পড়ুয়া হিরামনিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে ধর্ষকরা। হিরামনির বাবা ক্যানসার আক্রান্ত।

বিবৃতিতে পৈশাচিক এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন করে জাপা চেয়ারম্যান বলেন, ‘মহামারি করোনাকালে এমন বর্বরোচিত ঘটনা মেনে নেওয়া যায় না। ধর্ষণের পরে হত্যার শিকার হিরামনির বাবা হারুন অর রশিদ ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছে। হিরামনির মা ও ছোট দুই ভাইবোন বাবা-মার সঙ্গে রাজধানীর একটি হাসপাতালে আছে। এমন পরিস্থিতিতে হিরামনি হত্যার ঘটনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বাবা এবং পরিবারের জন্য যেমন অসহনীয় তেমনি এই সামজের জন্যও লজ্জাজনক।’

তদন্ত করে হিরামনি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন সাবেক মন্ত্রী জি এম কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

হিরামনির খুনিদের সর্বোচ্চ শাস্তি চান জিএম কাদের

আপডেট সময় ০১:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০