ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ফিফা ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে, আসরটির তৃতীয় ভেন্যু ‘এডুকেশনাল সিটি স্টেডিয়াম’ খেলার জন্য প্রস্তুত। যেটি আবার চতুর্ভুজ বহির্মুখী হিসেবেও পরিচিত।

এই স্টেডিয়ামটি কাতারের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রে অবস্থিত। ভেন্যুটির আসন সংখ্যা ধরা হয়েছে ৪০ হাজার। এটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালসহ বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বর্তমান করোনা পরিস্থিতির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটালি এই স্টেডিয়াম উন্মোচন করা হবে বলে জানায়, টুর্নামেন্টের ডেলিভারি ও লিগ্যাসির সুপ্রিম কমিটি। আর অফিসিয়ালি এই স্টেডিয়াম উদ্বোধন করার সময় মহামারি করোনার সময় কাজ করা শ্রমিকদের উদ্দেশ্যে ৬০ মিনিটের একটি প্রোগ্রাম ঠিক করা হয়েছে। এছাড়া এই অনুষ্ঠানে করোনা পরবর্তী খেলা, মানসিক স্বাস্থ্য ও সমর্থকদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা হবে।

অনুষ্ঠানে অতিথিতের মধ্যে থাকবেন ফিফার টেকনিক্যাল ডিরেক্টর ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার, বুন্দেসলিগা প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সেইফার্ট ও বেলজিয়াম জাতীয় দলের কোচ রোবের্তা মার্তিনেস।

এর আগে ২০১৭ সালে বিশ্বকাপের প্রথম স্টেডিয়াম হিসেবে দ্য খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম উন্মোচন করা হয়। আর ২০১৯ সালের মে মাসে দ্বিতীয় স্টেডিয়াম হিসেবে আল জয়নব স্টেডিয়ামে খুলে দেয়া হয়।

কাতার বিশ্বকাপের জন্য মোট আটটি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। বাকিগুলো হলো, রাস আবু আবদ স্টেডিয়াম, আল বাইত স্টেডিয়াম, আল রায়য়ান স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম, লুসাইল স্টেডিয়াম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত

আপডেট সময় ০৯:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০