ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজবাড়ীতে সদর উপজেলার খানখানাপুর নামক এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

রোববার পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান v জানান, সকাল পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় ঢাকাফেরত ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-১৬-৭৯১৮) ঢাকামুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে সদর ও গোয়ালন্দ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ মুহূর্তে রাস্তায় পাশে উল্টে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে থাকা আহত হেলপারকে উদ্ধারের চেষ্টা করছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ০৬:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০