ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

করোনায় মারা গেলেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনাভাইরাস সংক্রমিত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে (১১টা ৪৫ মিনিট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন জানান, কামরুন নাহার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছিল কামরুন্নাহারকে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার সিএমএইচে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

করোনায় মারা গেলেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

আপডেট সময় ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০