ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে ট্রিপল মার্ডার ঘটনায় ৭৭ জনের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজাসহ ৩ খুনের ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ বিপ্লবসহ ৭৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে হত্যা মামলাটি দায়ের দায়ের হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে নিহত হাবিব মোল্যার ভাই মোমরেজ মোল্য বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা করেন। একই পক্ষে পুলিশের এক এএসআই ওসমানকে কুপিয়ে জখম করার ঘটনায় ১৭ জনকে আসামি করে আরেকটি মামলা করেন তার ভাই কিবরিয়া মোল্যা। এ ঘটনায় এজাহারভুক্ত ৫ জন গ্রেফতারসহ মোট ১৮ জনকে আটক করেছে লোহাগড়া থানা।

উপজেলার গন্ডব গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য সুলতান মাহামুদ বিপ্লব ও মিরাজ মোল্লার নেতৃত্বে শেখ ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বুধবার (১০ জুন) দুপুরে উভয় পক্ষ মিমাংশার কথা বলে এক পক্ষের লোক অন্য পক্ষের লোকদের ওপর হামলা করলে ঘটনাস্থলে দুইজন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।

নিহতরা হলেন- গন্ডব গ্রামের চাচা হাবিব মোল্যা (৫৫), ভাতিজা মুক্তার মোল্লা (৬০) ও চালিঘাট গ্রামের রফিকুল মোল্যা (৩০)। ওই ঘটনায় পুলিশের এক এএসআইসহ অন্তত ৩০ জন আহত হয়।

এদিকে ঘটনার পরের দিন (১১ জুন ) হত্যাকাণ্ডে শেখ বংশের দলনেতা বিপ্লব শেখের চাচা ডিআইজি শেখ নাজমুল আলমকে জড়িয়ে অপর পক্ষ মরদেহ কাঁধে নিয়ে ১১ জুন (বৃহস্পতিবার) দুপুরে নড়াইল ও লোহাগড়ায় ঝাড়ু মিছিল করেছে। ব্যানারে ডিআইজি শেখ নাজমুল ও বিপ্লবের ছবি দিয়ে ফাঁসিসহ দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি করেছে। ডিআইজি শেখ নাজমুল আলম সিআইডির (ক্রাইমও ফরেনসিক) বিভাগে ঢাকায় কর্মরত।

পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে ট্রিপল মার্ডার ঘটনায় ৭৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০