ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনার নিয়ম ভাঙায় চীনে ৬ ফুটবলার নিষিদ্ধ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাস সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় ৬ ফুটবলারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে চীন। পাশাপাশি শাস্তিস্বরূপ তাদেরকে আত্ম-সমালোচনামূলক নিবন্ধ লিখতে বলা হয়েছে।

এই শাস্তি প্রদান করেছে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। তবে শাস্তি প্রাপ্ত ফুটবলাদের নাম প্রকাশ করা হয়নি। নিষিদ্ধ ৬ ফুটবলার খেলতেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলে।

চীন থেকে শুরু হয়েছিল করোনা ভাইরাস। অবশ্য এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্রটি এখন মোটামুটি ঝুঁকিমুক্ত। তবে নতুনভাবে যাতে করোনা ছড়াতে না পারে তার জন্য কারফিউর পাশাপাশি কিছু বিধিনিষেধ জারি করেছে চীন।

কিন্তু সেই ৬ ফুটবলার সাংহাইতে অনুশীলনে থাকা অবস্থায় নিয়মের তোয়াক্কা না করে রাতের বেলা মদের পার্টি করেন। বিষয়টি পছন্দ হয়নি সিএএফ’র। তার জন্য এই কঠিন শাস্তির পথে হাঁটে তারা।

শিংহুয়া নিউজ এজেন্সিকে সিএফএ জানায়, ‘এটা দলের মহামারি নিয়ন্ত্রণ নিয়মের কঠোর লঙ্ঘন। তাদের কারণে পুরো দল আক্রান্ত হতে পারে।’

সিএফএ’র আয়োজিত সব ধরনের ম্যাচে ৩০ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন এই ৬ ফুটবলার। এই সময়ের মধ্যে কোনো আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচেও খেলতে পারবেন না তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

করোনার নিয়ম ভাঙায় চীনে ৬ ফুটবলার নিষিদ্ধ

আপডেট সময় ০৮:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০