ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাঠে নামতে তর সইছে না মেসির

আকাশ স্পোর্টস ডেস্ক:

কতদিন আর ফুটবলবিহীন জীবন কাটানো যায়? লিওনেল মেসিরও যেন এই অপেক্ষা আর সইছে না। বার্সেলোনা অধিনায়কের জন্য অবশ্য খুশির সংবাদ, ১৩ জুন থেকে পুনরায় শুরু হচ্ছে স্থগিত থাকা লা লিগার চলতি মৌসুম।

১৪ জুন মায়োর্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবার (০৬ জুন) ক্যাম্প ন্যুয়ে অনুশীলন সেরেছে কাতালানরা। আর নিজের প্রিয় মাঠে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি।

অবশ্য বার্সা অধিনায়ক ছিলেন না দলীয় অনুশীলনে। উরুতে সামান্য চোট পাওয়ায় ব্যক্তিগত অনুশীলন করেছেন তিনি। তবে এই দিন অনুশীলনে ফিরতে পেরে আনন্দিত আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্যাম্প ন্যুয়ে তোলা এক ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইন্সটাগ্রামে পোস্ট করা সেই ছবিতে মেসি জানিয়েছেন, ক্যাম্প ন্যুয়ে খেলার জন্য তিন কতটুকু আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। বার্সা অধিনায়ক লিখেছেন, ‘আমি সত্যি এই জায়গাকে খুব মিস করেছি। আমি এখানে খেলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

০৭ মার্চের পর আর মাঠে খেলতে দেখা যায়নি মেসিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

মাঠে নামতে তর সইছে না মেসির

আপডেট সময় ০৯:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০