ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অক্টোবরে সিলেটে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস ধরে বন্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। তবে, বিশ্বব্যাপী করোনার প্রকোপ একটু কমতে থাকায় মাঠে ফুটবল ফেরানোর পরিকল্পনা হাতে নিয়েছে ফিফা। বিভিন্ন টুর্নামেন্টের সূচি নতুন করে নির্ধারণ করা হচ্ছে।

করোনার কারণে স্থগিত থাকা বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের ম্যাচগুলোর নতুন তারিখ নির্ধারণ করেছে এএফসি।

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘ফিফার নির্দেশনা অনুসারে এএফসি আগামী অক্টোবর ও নভেম্বরে বাছাইয়ের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো আয়োজন করবে।’

‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। বাংলাদেশ ৮ ম্যাচের চারটি খেলেছে। বাকি ৪ ম্যাচের দুটি অক্টোবরে ও দুটি হবে নভেম্বরে।

নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে সিলেটে। পরে ১৩ অক্টোবর দোহায় খেলবে কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচটি। বাংলাদেশ শেষ দুটি ম্যাচ খেলবে নভেম্বরে ভারত ও ওমানের বিরুদ্ধে। নতুন সূচি অনুযায়ী ১২ ও ১৭ নভেম্বর ঢাকায় হবে এ ম্যাচ দুটি।

বাছাইপর্বে বাংলাদেশ চার ম্যাচ শেষ করেছে। প্রথম ম্যাচে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের কাছে হেরেছে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ঢাকায় কাতারের কাছে হেরেছে ২-০ গোলে।

তৃতীয় ম্যাচে কলকাতায় ভারতের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। ৪২ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। নিশ্চিত জয় হাতছাড়া হয় ৮৮ মিনিটে গোল খেয়ে। চতুর্থ ম্যাচে ওমানের মাটিতে তাদের কাছে হেরেছে ৪-১ গোলে।

ভারত ৫ ম্যাচের মধ্যে তিনটি ড্র করেছে। ৩ পয়েন্ট নিয়ে তারা আছে ৫ দেশের মধ্যে চারে। ৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আফগানিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

অক্টোবরে সিলেটে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আপডেট সময় ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০