ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩

স্ত্রীর পর এবার সাবেক মেয়র কামরানও করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত। ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

এর আগে তার স্ত্রী আসমা কামরানও করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন। বদর উদ্দিন আহমদ কামরান বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, কয়েকদিন আগে আসমা কামরান নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত বলে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হন। এরপর গতকাল বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। আজ শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি। ‘জনতার মেয়র’ হিসেবে খ্যাত কামরান করোনাকালে ত্রাণ কার্যক্রমে বেশ তৎপর ছিলেন। সিলেট মহানগরীসহ বিভিন্ন স্থানে তিনি ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন। তার সাথে স্ত্রী আসমা কামরানও সহযোগী ছিলেন। এই ত্রাণ বিতরণ করতে গিয়েই কোনওভাবে তাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা

স্ত্রীর পর এবার সাবেক মেয়র কামরানও করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০