ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

জরিমানা দিয়ে কারাদণ্ড থেকে রেহাই পেলেন কস্তা

আকাশ স্পোর্টস ডেস্ক:

কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো কস্তাকে ৬ মাসের জেল ও ৫,৪৩,২০৮ ইউরো জরিমানা করেছে মাদ্রিদের একটি আদালত। তবে স্পেনের আইন অনুযায়ী ২ বছরের নিচে জেল হলে জরিমানা দিয়েই মওকুফ পাওয়া যায়। বুধবার দেওয়া রায়ের পর তাই কস্তাকে কারাগারে আর যেতে হচ্ছে না, তবে মোটা অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে তাকে।

২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কস্তার চেলসিতে যোগ দেওয়ার সময় ছবি স্বত্বের জন্য প্রায় ১.১ মিলিয়ন কর ফাঁকির অভিযোগ ওঠে স্প্যানিশ স্ট্রাইকারের বিরুদ্ধে। চেলসির সঙ্গে চুক্তির সময় কস্তা তার ছবি স্বত্বে আরও বেশ কিছু ভিনদেশী প্রতিষ্ঠানকে যুক্ত করেছিলেন। যদিও তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত বছর ফাঁকি দেওয়া অর্থের পুরোটাই কস্তা পরিশোধ করেছিলেন। এখন তার সঙ্গে যোগ হচ্ছে আধ-মিলিয়ন ইউরোরও বেশি জরিমানা।

“ডিয়েগো কস্তা আরও কয়েক মাস আগেই প্রসিকিউটরের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন এবং বাকি করের টাকা সুদসহ পুরোটাই পরিশোধ করেছেন। এরপর তিনি কারাদন্ড থেকে মুক্তির অনুরোধ করেছিলেন”, অ্যাটলেটিকো মাদ্রিদের এক মুখপাত্র বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন।

স্পেনে কর ফাঁকির অভিযোগে সাজা পাওয়া খেলোয়াড়দের তালিকাটা তাই লম্বা হলো আরও। এর আগে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোকেও কর ফাঁকির মামলায় মাদ্রিদের আদালতে সাজা পেতে হয়েছে। আর ছবি স্বত্বের কারণে কর ফাঁকির অভিযোগের ঘটনাও এর আগেও বেশ কয়েকবার ঘটেছে স্পেনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

জরিমানা দিয়ে কারাদণ্ড থেকে রেহাই পেলেন কস্তা

আপডেট সময় ০৮:৫৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০