ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী

ইনজুরিতে পড়েছেন মেসি, স্বীকার করল বার্সা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

একদিন আগেই লিওনেল মেসির ইনজুরিতে পড়ার খবর অস্বীকার করেছিল বার্সেলোনা। কিন্তু টানা দ্বিতীয় দিনও দলের অনুশীলনে হাজির না থাকায় আবারো প্রশ্নটা সামনে এলো। আর এবার স্বীকারও করে নিল কাতানাল জায়ান্টরা।

শুক্রবার (০৫ জুন) বার্সার দলীয় অনুশীলনে দেখা যায়নি মেসিকে। বুধবারের মতো এদিনও জিমে সময় কাটিয়েছেন তিনি। দলীয় অনুশীলন শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কের ফিটনেস নিয়ে অফিসিয়াল আপডেট দিয়েছে বার্সা।

বার্সার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ডান উরুতে হালকা চোট পেয়েছেন বার্সেলোনা অধিনায়ক এবং এজন্য আইসোলেশনে থেকে অনুশীলন চালিয়ে গেছেন তিনি। ৮ দিন পরেই (১৩ জুন) ফের মাঠে নামবে বার্সা, তাই অযথা কোনো ঝুঁকি না নিয়ে কিছু নির্দিষ্ট অনুশীলন করেছেন তিনি। তবে অল্প কিছুদিনের মধ্যেই সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।‘

মেসির বর্তমান অবস্থা নিয়ে নির্ভার অবস্থায় আছে বার্সা। ক্লাবের সবার বিশ্বাস করোনা পরবর্তী নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মায়োর্কার মাঠে শুরু থেকেই খেলতে পারবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসিকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও অনুশীলন শুরুর দিন থেকেই বার্সার তিন খেলোয়াড়- স্যামুয়েল উমতিতি, আনসু ফাতি এবং মনচুর শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

একদিন বিরতির আগে আগামী সোমবার (০৮ জুন) ফের একবার অনুশীলনে নামবেন কিকে সেতিয়েনের শিষ্যরা।

টানা তৃতীয় লা লিগা শিরোপা ঘরে তোলার পথে বার্সেলোনা এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে আছে। হাতে আছে আরও ১১ ম্যাচ। আর ১৯ গোল নিয়ে লিগে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতার তকমা মেসির দখলে।

Tag :
আপলোডকারীর তথ্য

নাহিদের আগুনে বোলিংয়ে মুগ্ধ টেইট

ইনজুরিতে পড়েছেন মেসি, স্বীকার করল বার্সা

আপডেট সময় ০৮:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০