ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

না’গঞ্জে অননুমোদিত প্রাইভেট হাসপাতালে ভুয়া চিকিৎসক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘মা হসপিটাল অ্যান্ড ল্যাব’ নামের অনুমোদনহীন একটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া এক চিকিৎসককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে অবস্থিত ‘মা হসপিটাল অ্যান্ড ল্যাবে’ রোগী দেখার সময় সোলায়মান মোল্লা নামের (৩৮) ভুয়া এক চিকিৎসককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ জন রোগীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট, রোগী দেখার কাজে ব্যবহৃত ১টি স্টেথোস্কোপ, ১টি স্প্যানোমিটার, ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার ও ১টি কি-বোর্ড উদ্ধার করা হয়।

সোলায়মান মোল্লার বাড়ি রাজবাড়ী জেলার সদর থানাধীন গোপালপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার, কনসালট্যান্ট ও সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে রোগী দেখে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানের সময় র‌্যাব নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে সোলায়মান মোল্লার বিএমঅ্যান্ডডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এর আগেও ২০১৯ সালের ২ জুলাই ভুয়া চিকিৎসক হিসেবে রোগী দেখার অপরাধে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন সোলায়মান। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

না’গঞ্জে অননুমোদিত প্রাইভেট হাসপাতালে ভুয়া চিকিৎসক গ্রেফতার

আপডেট সময় ০৩:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০