ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাভাইরাসে প্রাণ গেল আরেক চিকিৎসকের

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইব্রাহিম মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. জালালউদ্দিন আশরাফুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৪ দিন আগে ডা. মহিউদ্দিনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপরেই তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।গত ১৪ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। সন্ধ্যায় তিনি মারা যান।

মাইক্রোবায়োলজির অধ্যাপক মহিউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নিয়ে আট বছর আগে ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন বলে জানান ডা. জালাল উদ্দিন আশরাফুল।

তিনি বলেন, অধ্যাপক মহিউদ্দিনের এক ছেলে কানাডায় আর মেয়ে ইংল্যান্ডে বসবাস করছেন। স্ত্রীকে নিয়ে রাজারবাগে একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।

এ নিয়ে বাংলাদেশে পাঁচজন চিকিৎসক করোনায় মারা গেলেন। গত ১৫ এপ্রিল প্রথম সিলেটের এমএজি ওসমানী মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয় করোনাভাইরাসে।

এরপর ৩ মে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মো. মনিরুজ্জামান এই রোগে মারা যান।

এরপর ১২ মে মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ঢাকার ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন।

বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন ডা. এহসানুল করিম।

বুধবার পর্যন্ত সারা দেশে বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। এই রোগে মারা গেছেন ৭৪৬ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনাভাইরাসে প্রাণ গেল আরেক চিকিৎসকের

আপডেট সময় ১১:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০