ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

আইসোলেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

আকাশ জাতীয় ডেস্ক:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীম করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে মন্ত্রণালয়। আর এ কারণে সংক্রমণ এড়াতে প্রতিমন্ত্রী ও তাঁর দপ্তরের কর্মকর্তারা আইসোলেশনে রয়েছেন।

সোমবার (১ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানিয়েছেন, ‘দেশে কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ পরিস্থিতি মোকাবিলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। তিনি আজ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।’

মার্চের শুরু থেকেই গানম্যান প্রতিমন্ত্রীর সঙ্গে থেকে ত্রাণ কার্যক্রমসহ সার্বিক কাজ করে আসছেন বলে জানান আরিফ। আর এ কারণে সাবধানতা অবলম্বনের জন্য তারা আইসোলেশনে আছেন। তিনি আরও জানান, ‘তাঁর অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিমন্ত্রী নিজেই তাঁর চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলে জানান আরিফ। প্রতিমন্ত্রীসহ আমরা সবাই (দপ্তরের কর্মকর্তারা) আইসোলেশনে আছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসোলেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

আপডেট সময় ০৭:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০