ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে জাতীয় দলের সাবেক ফুটবলার সালাউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এসএম সালাউদ্দিন আহমেদ। রবিবার (৩১ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করলে শনিবার (৩০ মে) নেগেটিভ আসে। মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর।

মৃত্যুকালে সালাউদ্দিন স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন।

এসএম সালাউদ্দিন আহম্মেদের ভাতিজা মহাইমিনুল আহম্মেদ রাতুল জানান, তার চাচা সাবেক ফুটবলার সালাউদ্দিন ভোর ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার নিউমোনিয়া ছিল। তার শরীরে প্রচণ্ড জ্বর থাকায় গত শুক্রবার (২৯ মে) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

সাবেক ফুটবলার সালাউদ্দিনের জানাজা রবিবার বাদ জোহর স্থানীয় তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে জাতীয় দলের সাবেক ফুটবলার সালাউদ্দিন

আপডেট সময় ০৮:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০