ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আশাবাদী বার্সা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত আছে স্প্যানিশ লা লিগা। শেষ ষোলোর লড়াই চলাকালীন স্থগিত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগও। ফের কবে শুরু হবে তা এখনও অনিশ্চিত। তবে বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি আশাবাদী, ২০১৯/২০ মৌসুমে একের অধিক শিরোপা জিতবে কাতালানরা।

গত মৌসুমে কেবল লা লিগা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল বার্সাকে। এবার অবশ্য তারা চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন দেখছে শেষ ষোলো থেকে লিভারপুলের বিদায় নেওয়ায়। কারণ গত মৌসুমে ফাইনালে ওঠার লড়াইয়ে অলরেডদের হাতেই পুড়েছিল মেসিদের স্বপ্ন। তবে এবার তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে কেবল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

স্থগিত হওয়ার আগে লিগাতেও অবশ্য পয়েন্ট তালিকার সিংহাসন দখলের লড়াইয়ে ইঁদুর-বিড়াল খেলায় মেতে ওঠেছিল রিয়াল-বার্সা। তবে ফের লা লিগা শুরু হলে শীর্ষস্থানে থেকে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন কাতালানরা।

মধ্য জুনে ফের শুরু হতে পারে চলতি মৌসুমের লা লিগা। এমন আলোচনায় এখন চলছে ফুটবল দুনিয়ায়। সেই আশায় এই সপ্তাহে গ্রুপ অনুশীলনও শুরু করেছে বার্সা। কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে লিওনেল মেসি, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, সের্গি রবার্তো, জর্দি আলবা, লুইস সুয়ারেস, আর্তুরো ভিদাল ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান অনুশীলন করেছেন।

এই গ্রুপেরই এক তারকা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ের ব্যাপারে বলেন, ‘এবার আমরা উভয় শিরোপাই জিততে পারি। এটি কেবল স্বল্প সময়ের। খেলায় দেড় মাস আমাদের শীর্ষে থাকতে হবে।’

মেসিও জানেন যে, এটা তাদের সেরা এক সুযোগ। অনুশীলনেও বার্সা অধিনায়ককে উজ্জীবিত দেখা যাচ্ছে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের ব্যাপারে আশাবাদী বার্সা

আপডেট সময় ০৯:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০