ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

নিহত যুবক আমির হোসেন

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক আমির হোসেন (২৫) শহরতলীর জালালাবাদ থানাধীন তেমুখি ইনাতাবাদ এলাকার সুলতান আহমদের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সুবিদবাজারস্থ পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

তিনি জানান, বাইসাইকেলযোগে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন আমির হোসেন। তখন কয়েকজন যুবক তাকে পথরোধ করে তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জেদান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব-শত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত যুবকের মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তাই এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা নয় বলে ধারণা করা হচ্ছে। আসল রহস্য খতিয়ে দেখছে পুলিশ।

তিনি আরও জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খোঁজ-খবর নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ১১:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০