ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার মতো আরও অনেক ভাইরাস আছে, সংক্রমণ হবে যে কোনো দিন!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের ভাইরোলজিস্ট, শিন ঝেংগলি‌। যিনি পৃথিবী খ্যাত ‘‌ব্যাট ওম্যান’‌ নামে। কারণ, তিনিই বাদুড়ের শরীরের করোনাভাইরাস নিয়ে গবেষণা করে তুলে এনেছিলেন একের পর এক অজানা তথ্য। আজ এই সংকটের মুহূর্তে আবার তিনিই বলছেন, করোনা সংক্রমণ প্রাণঘাতী ভাইরাস আক্রমণের ক্ষুদ্রতম এক অংশ মাত্র। এরপর বারবার ভাইরাসের আক্রমণে সংকটের মুখে পড়তে পারে মানব সভ্যতা।

ইউহান ইনস্টিটিউট অব ভাইরোলজির সহ–অধিকর্তা শিন পরিস্থিতি বিচার করে বলছেন, যে কোনও ভাইরাস নিয়ে গবেষণার ক্ষেত্রে সরকার ও প্রশাসনিক স্তরে স্বচ্ছ হওয়া জরুরি। না হলে শেষ পর্যন্ত মানব কল্যাণে ভাইরাস নিরাময়ের কাজটি করা অসম্ভব হয়ে পড়বে।

তিনি জানিয়েছেন, মানব সভ্যতাকে যদি পরের ধাপে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে হয়, তাহলে ছোঁয়াচে রোগ নিয়ে আরও বৃহত্তর গবেষণার প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর শরীরে কী ভাইরাস রয়েছে, আর তা থেকে কী ক্ষতি হতে পারে, তা আমাদের আগে থেকে বুঝতে হলে আরও গবেষণা করতে হবে। গবেষণা করলেই মানুষকে বিপদের কথা আগে থেকে জানান দেওয়া যাবে। না হলে অজান্তেই করোনা ভাইরাসের মতো একাধিক মারণ ভাইরাস আক্রমণ করে বসবে মানব শরীরকে। গবেষণা না করলে দ্রুত ফের আক্রান্ত হতে পারে মানব সভ্যতা। নতুন কোনও ভাইরাসের দ্বারা।

তার মানে, যে দেশে রোগের উৎপত্তি, যারা চিহ্নিত করেছেন এই ভাইরাসকে, তারাই বলছেন, ভাইরাসে প্রকোপ হয়ত এখানেই শেষ নয়। বাদুড় বা অন্য কোনও প্রাণী থেকে যদি এটি এসে থাকে, তাহলে কীভাবে এল, তাও স্পষ্ট নয়। বন্যপ্রাণ থেকে ভাইরাস সংক্রমণের এই ধারা যদি মানুষ ধরতে না পারে, তাহলে আরও বিপদ অপেক্ষা করছে ভবিষ্যতে। এমনটাই বলতে চাইছেন চীনের এই গবেষক। সূত্র : নিউজ এইটটিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার মতো আরও অনেক ভাইরাস আছে, সংক্রমণ হবে যে কোনো দিন!

আপডেট সময় ০৩:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০