ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিব-তামিমে ঘুরে দাঁড়াচ্ছে চরম বিপর্যয়ে পড়া বাংলাদেশ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

প্রায় এক যুগ বাংলাদেশের ক্রিকেটে আস্থার অপর নাম হয়ে হয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে চরম বিপর্যয়ে পড়া লাল-সবুজের দেশকে আবার পথ দেখাচ্ছেন এ দুই ক্রিকেটার। ১০ রানে তিন উইকেটে হারানোর পর টাইগার ইনিংসটা সামলাচ্ছেন তাঁরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৪৫ রান করেছে বাংলাদেশ। তামিম ১৭ ও সাকিব ১৬ রানে ব্যাট করছেন। কাকতালীয়ভাবে দুজনেরই এটি ৫০তম টেস্ট। মাইলফলকের এই ম্যাচ স্মরণীয় করে রাখতে পারবেন তো তামিম-সাকিব?

টেস্টে দীর্ঘ এক যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। তবে শুরুটা জুতসই হয়নি। টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে ফেলে টাইগার শিবির। প্যাট কামিন্সের করা দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন সৌম্য সরকার। ওভারের তৃতীয় বলেই ফিরতে পারতেন সৌম্য। কামিন্সের করা খাটো লেন্থের বলটা সৌম্যর ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপের ওপর দিয়ে চলে যায়। তবে পঞ্চম বলে আর রক্ষা পাননি এই ওপেনার। গুড লেন্থে পড়া কামিন্সের বলটা সৌম্যর ব্যাটে লেগে হ্যান্ডসকম্বের হাতে জমা হয়।

কামিন্সের ফিরতি ওভারে ফিরে যান ইমরুল কায়েস। অফস্টাম্পের বাইরে পড়া বলটা ড্রাইভ করতে চেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে নিচু হয়ে আসা বলটা ইমরুলের ব্যাট লেগে ম্যাথু ওয়েডের বিশ্বস্ত গ্লাভসে জমা হয়। এর পরের বলেই ফিরে যান সাব্বির রহমান। কামিন্সের বলটা সাব্বিরের ব্যাট লেগে আবার ওয়েডের গ্লাভস খুঁজে নেয়। রিভিউ নিয়েছিলেন সাব্বির। তবে শেষরক্ষা হয়নি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়নি ক্রিকেটপ্রেমীদের। নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে বহু প্রতীক্ষিত টেস্ট ম্যাচটি। শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দলে জায়গা হয়নি মুমিনুল হকের। তবে দলে ফিরেছেন নাসির হোসেন। স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। প্রথম টেস্টের দলে আছেন দুজন পেসার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে দলে জায়গা পেয়েছেন শফিউল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাকিব-তামিমে ঘুরে দাঁড়াচ্ছে চরম বিপর্যয়ে পড়া বাংলাদেশ

আপডেট সময় ০১:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭