ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

ভর্তি নেয়নি চিকিৎসক, অতিরিক্ত রক্তক্ষরণ; গেটেই সন্তান প্রসব

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করে ফিরিয়ে দেওয়ায় এক নারী হাসপাতাল ফটকে সন্তান প্রসব করেছেন। ঈদের দিন সোমবার (২৫ মে) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পর ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রসূতি রাশেদা বেগম (৩৫) সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (বাঁধের মাথা) গ্রামের দরিদ্র বাদশা মিয়ার স্ত্রী।

বাদশা মিয়া সাংবাদিকদের বলেন, বিকালে তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় দায়িত্বরত সেবিকা বাসনা রাণী তাকে ভর্তি না করিয়ে গাইবান্ধা শহরে নিয়ে যেতে বলেন। বার বার অনুরোধ করলে বাসনা কর্ণপাত করেননি। পরে নিরুপায় হয়ে গাইবান্ধায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে আসেন।

এ সময় রাশেদা ব্যথায় চিৎকার করতে থাকে। তখন স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকেই তার ছেলের জন্ম হয়। উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন সরকার বলেন, ‘প্রসূতি মায়ের প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে হাসপাতাল ঘেরাও করে। পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাত সাড়ে ৮টায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’ সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মিঠুন কুমার বর্মণ বলেন, ‘মহিলা রোগী হওয়ায় আমি তাকে দেখিনি।

কর্তব্যরত সেবিকা বাসনা রাণী ও আয়া শিল্পি রাণী ওই রোগী দেখেন। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় তাকে তিনি গাইবান্ধা রেফার্ড করেন।’ সেবিকা বাসনা রাণী বলেন, ‘ওই প্রসুতি মায়ের সন্তান প্রসবের জন্য বাড়িতেও চেষ্টা করা হয়েছিল। ফলে রোগীর অবস্থা খারাপ ছিল। তাই তাকে গাইবান্ধা রেফার্ড করা হয়েছে।’

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দায়িত্বরত চিকিৎসক ও সেবিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

ভর্তি নেয়নি চিকিৎসক, অতিরিক্ত রক্তক্ষরণ; গেটেই সন্তান প্রসব

আপডেট সময় ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০