ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাশরাফির দেওয়া শাড়ি পেল ছাত্রলীগ নেতার মায়েরা

আকাশ জাতীয় ডেস্ক: 

নড়াইলে ঈদ উপলক্ষে ছাত্রলীগ নেতাকর্মীদের মায়েদের জন্য উপহার হিসেবে শাড়ি পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য বিদায়ী সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

২৩ ও ২৪ মে মাশরাফির পক্ষ থেকে নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মায়ের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক মো. রকিবুজ্জামান পলাশ।

নড়াইল জেলা ছাত্রলীগের মাধ্যমে জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মায়েদের এই উপহার দেয়া হয়।

সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম জানান, আমাদের নেতা মাশরাফি বিন মুর্তজা একজন আদর্শ মানুষ হিসেবে, আদর্শিক কর্মীর চাহিদা ঠিকই উপলব্ধি করেছেন। মায়েদের জন্য উপহার পেয়ে ছাত্রলীগের ছেলেদের মনটা আজ ভরে গেছে, এই ঈদে তাদের আর চাওয়া-পাওয়ার কিছু নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মাশরাফির দেওয়া শাড়ি পেল ছাত্রলীগ নেতার মায়েরা

আপডেট সময় ১২:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০