ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

মিরপুরে বাংলাদেশ ১৫; অস্ট্রেলিয়া ০

অাকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চার ম্যাচের ভেন্যু ছিলো- অস্ট্রেলিয়ার ডারউইন ও কেয়ার্নস এবং বাংলাদেশের ফতুল্লা ও চট্টগ্রাম।

রবিবার ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চমবারের মত মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই ভেন্যুতে আগে কখনোই মুখোমুখি হয়নি তারা।

তবে বাংলাদেশের চেয়ে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থেকেই মিরপুরের ভেন্যুতে খেলতে নামবে অস্ট্রেলিয়া। কারণ মিরপুরের ভেন্যুতে কখনোই টেস্ট খেলেনি অসিরা। তবে নিজেদের হোম কন্ডিশন ভেন্যু মিরপুরে এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ।

২০০৭ সালে মিরপুরের ভেন্যুতে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামে বাংলাদেশ। এরপর ১৪ টেস্টে ২টি জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এই ভেন্যুতে বাংলাদেশের দু’টি জয় এসেছে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে এবং ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানে জিতেছিল বাংলাদেশ।

এছাড়া ১০টি হার ও ৩টি ড্র’র স্বাদও পেয়েছে বাংলাদেশ। ভারত-শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের কাছে দু’বার করে এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের কাছে একবার করে টেস্ট হারে টাইগাররা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দু’বার টেস্ট ড্র করে বাংলাদেশ।  মিরপুরের ভেন্যুতে সর্বশেষ গেল বছরের অক্টোবরে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দু’ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ১০৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। ফলে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে মুশফিকুর রহিমের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

মিরপুরে বাংলাদেশ ১৫; অস্ট্রেলিয়া ০

আপডেট সময় ০৯:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭