ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফুটবল ম্যানেজারের বিরুদ্ধে মামলা করল ম্যানইউ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ট্রেডমার্ক সংক্রান্ত বিধি এবং ছবি স্বত্ব লঙ্ঘনের কারণে কম্পিউটার গেম ফুটবল ম্যানেজারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ট্রেডমার্ক বিধির অমান্য করে ক্লাবের বিভিন্ন জিনিস অবাধে নিজেদের গেমে ব্যবহার করছে ফুটবল ম্যানেজার, এমনটাই অভিযোগ ইউনাইটেডের। একইসঙ্গে সেগা এবং এসআইয়ের বিরুদ্ধেও ট্রেডমার্ক বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা। গেমে ক্লাবের মূল লোগো ব্যবহার না করে বরং সাধারণ লাল এবং সাদা স্ট্রাইপযুক্ত লোগো ব্যবহার করেছে গেম দুটি।

ফুটবল ম্যানেজার গেমের প্রকাশক এবং ডেভেলপারের বিরুদ্ধে ক্লাবের নাম ব্যবহারের অভিযোগ এনেছে ইউনাইটেড। তবে গেমটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে, ১৯৯২ সাল থেকে তখনকার চ্যাম্পিয়নশিপ ম্যানেজারেও ক্লাবের নাম ব্যবহার কর্তা হচ্ছে। তাই এতোদিন বিষয়টি নিয়ে সমস্যা না থাকলেও হঠাৎ কেন মামলা করা হল তা তাদের বোধগম্য হচ্ছে না।

শুক্রবার বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে ইউনাইটেডের কৌঁসুলি সাইমন মালিনিকয ক্লাবের নামের সঙ্গে সঠিক লোগো না ব্যবহার করার ফলে ভোক্তাদের ঠকানো হয় বলে মত দিয়েছেন। তবে সেগা এবং এসআই যৌথ বিবৃতি দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অভিযোগ খণ্ডন করেছে, “ফুটবল ম্যানেজার গেমে ক্লাবের নাম ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছে। তাই এখন এই ধরনের অভিযোগের কোনও মানে হয় না।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

ফুটবল ম্যানেজারের বিরুদ্ধে মামলা করল ম্যানইউ

আপডেট সময় ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০