ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিসিবির ঈদ বোনাস পেল ১৬০০ ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে অস্বচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদুল ফিতরের আগে অস্বচ্ছল ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা দেয়ার ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি।

তারই প্রেক্ষিতে প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ১৬০০ ক্রিকেটারকে আর্থিক সহায়তা প্রদান করল বিসিবি।

ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের ক্রিকেটারদের ১০ হাজার এবং আর দ্বিতীয়-তৃতীয় বিভাগের খেলোয়াড়রদের ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই অস্বচ্ছল ক্রিকেটার ও স্বল্প আয়ের কর্মচারীদের পাশে দাঁড়ায় বিসিবি। ঢাকাসহ, ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও ক্রিকেট পরিবার এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিসিবি।

ক্রিকেটের বাইরের অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদদেরও সহযোগিতা করেছে বিসিবি। দেশের ২৩টি ফেডারেশনের ক্রীড়াবিদদের জন্য ১০ হাজার টাকার ৫০১টি চেক প্রদান করেছে বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

বিসিবির ঈদ বোনাস পেল ১৬০০ ক্রিকেটার

আপডেট সময় ০৮:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০