ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শেরপুরে কিশোরী ফুটবলার ধর্ষণে গ্রেফতার ১

আকাশ জাতীয় ডেস্ক: 

শেরপুরের নকলায় এক কিশোরী ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আজগর আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আজগর আলী নকলা পৌর এলাকার কুর্শাবাদাগৈরড় মহল্লার মৃত টেপু মিয়ার ছেলে। তার স্ত্রী-সন্তান এবং নাতি-নাতনী রয়েছে।

বৃহস্পতিবার বিকালে আজগর আলীকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নকলা থানার ওসি মো. আলমগীর হোসেন শাহ।

তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরীর দায়ের করা মামলায় দিনমজুর আজগর আলীকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে শুক্রবার বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হবে।’

প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দিনমজুর আজগর প্রতিবেশী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটনা আড়াল করার চেষ্টা করছিলেন। ঘটনার শিকার কিশোরী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে। স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে তার রয়েছে কৃতিত্বপূর্ন অবদান। বাবার মৃত্যুর পর ৬ সদস্যের পরিবারটি অসহায় হয়ে পড়লে কিশোরী শেরপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় ফুটবল টুর্নামেন্ট খেলে পরিবারকে সহায়তা করে আসছিল।

স্বজনরা জানান, দরিদ্র কিশোরীকে প্রতিবেশী আজগর আলী ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং গত ১৩ মে সন্তান প্রসব করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় একটি মহল ঘটনার মিমাংসা ও ধামাচাপা দিতে চেষ্টা চালায়। এমনকি কিশোরীর পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দেয়া হয়। এদিকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক হাকিম বাবুল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অপরাধীর বিচার দাবি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

শেরপুরে কিশোরী ফুটবলার ধর্ষণে গ্রেফতার ১

আপডেট সময় ০৫:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০