ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

পলাশবাড়ীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৩

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের সদরের জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রডবোঝাই একটি ট্রাকে করে ১৩ যাত্রী ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলো। পথে জুনদহ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় রডের নিচে চাপা পড়ে ১৩ যাত্রী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় রডের নিচ থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়। তারা সবাই পুরুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

পলাশবাড়ীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৩

আপডেট সময় ০৪:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০