ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়: নেপথ্যে অস্ত্র ব্যবসা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

নানা কৌশলে রাজধানী ছাড়ছে মানুষ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেও ঈদুল ফিতরে নানা কৌশলে গ্রামের বাড়ি ফিরছেন রাজধানীর লোকজন। ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে গ্রামমুখী অসংখ্য মানুষ। রাতেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহর ছাড়ছে মানুষ। আর দিনের বেলায় তো রাজধানী থেকে বের হওয়ার প্রধান সড়কগুলোতে যানজট লাগছেই।

প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে কার্যত লকডাউন কিছুটা শিথিল হওয়ায় গ্রামের বাড়ি যেতে মানুষের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। যদিও ঈদের আগে কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণের কথা বলছে পুলিশ। কিন্তু রাজধানী ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র।

গণপরিবহন না চললেও অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাড়া করে মানুষ ছুটছে গ্রামের দিকে। এছাড়াও পিকআপ, ভ্যান ও ট্রাকেও ঢাকা ছাড়ছে বহু মানুষ। ঢাকার প্রবেশপথগুলোর কয়েকটি ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

গুলিস্তান, গাবতলী, আব্দুল্লাহপুর ও কাঁচপুর এলাকা ঘুরে দেখা যায়, জনস্রোত লেগে আছে। রাজধানী থেকে বের হওয়ার যানবাহনের দীর্ঘ সারি। মূলত মধ্যবিত্ত শ্রেণির লোকজন গাড়ি রিজার্ভ করে রাজধানী ছাড়ছেন। এছাড়াও রামপুরা থেকে ডেমরাগামী সড়কে বাড়ি ফেরা যানবাহনের চাপে দিনভর যানজট লেগে থাকে।

ঠিক একইভাবে রাতে গাবতলী, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও ভ্যানে করেও রাজধানী ছাড়ছেন নিম্ন আয়ের মানুষ। পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ী-শনির আখড়া ও সুলতানা কামাল সেতুর প্রবেশপথ, উত্তরার আজমপুর, ৩০০ ফুট সড়ক ও মিরপুরের গাবতলী-আমিনবাজার ব্রিজ সংলগ্ন পথে পুলিশের চেকপোস্ট থাকলেও প্রচুর মানুষ ঢাকা ছেড়ে গেছে।

ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ভাড়ায় চালিত বাইকে করেও অনেকে দূর-দূরান্তের জেলায় যাচ্ছেন। গাবতলী থেকে ১২০০ টাকায় এভাবে নড়াইল যাচ্ছেন আসাদ নামে এক ব্যক্তি। তিনি বাংলানিউজকে বলেন, গাবতলী থেকে অনেক বাইক যাত্রী নিয়ে বিভিন্ন জেলায় যায়।

অন্যদিকে, ঈদ সামনে রেখে রাজধানীর সড়কগুলোতেও যানবাহন ও মানুষের চলাচল আগের মতোই বেড়েছে। প্রতিদিন দেশে করোনা আক্রান্ত রোগী আর মৃত্যু বাড়তে থাকলেও মানুষের মধ্যে তা যেন কোনো প্রভাব ফেলতে পারছে না। ঘরে থাকা ও শারীরিক দূরত্ব মানার পরিবর্তে শুরু হয়েছে অবাধ চলাচল।

দেখা গেছে, নানা কৌশলে লোকজন ঢাকা থেকে বের হতে চাইছেন। অটোরিকশা বা মোটরসাইকেলেও ছুটছে মানুষ। পুলিশকে ফাঁকি দিতে হেঁটে চেকপোস্ট পার হয়ে উঠছে মানুষ।

পুলিশ কর্মকর্তারা বলছেন, করোনা রোধে তারা ঈদের ছুটির মধ্যে মানুষের যাতায়াত একেবারেই সীমিত রাখতে চান। ছুটির মধ্যেও কড়াকড়ি অবস্থানে থাকবে পুলিশ।

ট্রাফিক পুলিশের সদস্য ইমরান হাসান বলেন, নানা অজুহাতে লোকজন ঢাকা ছাড়ার চেষ্টা করছে। তবে আমরা তল্লাশি বাড়িয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার

নানা কৌশলে রাজধানী ছাড়ছে মানুষ

আপডেট সময় ১০:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০