ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘বাংলাদেশ খেললেই ঐতিহাসিক?’

অাকাশ স্পোর্টস ডেস্ক:

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জনাকীর্ণ সংবাদ সম্মেলনকক্ষ দেখে একটু অবাকই হলেন মুশফিকুর রহিম, ‘বিশাল সমাগম!’ কৌতুক করেই বিসিবির মিডিয়া ম্যানেজারের কাছে জানতে চাইলেন, ‘সংবাদ সম্মেলন এক-দেড় ঘণ্টা হবে নাকি?’

কেউ একজন বাংলাদেশ টেস্ট অধিনায়ককে জানালেন, ‘ঐতিহাসিক’ টেস্ট সিরিজ শুরু হচ্ছে বলেই হয়তো তাঁর সংবাদ সম্মেলন নিয়ে সবার এত আগ্রহ। মুশফিক আপত্তি তুললেন এই ‘ঐতিহাসিক’ শব্দটাতেই। উল্টো প্রশ্ন করলেন, ‘ঐতিহাসিক কেন? বাংলাদেশ খেললেই ঐতিহাসিক হয় নাকি? নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারতে গেলাম টেস্ট খেলতে, সেগুলোও বলা হলো ঐতিহাসিক।’
ইতিহাসের ছাত্র মুশফিক পরে অবশ্য মানলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা আসলেই ঐতিহাসিক। প্রায় আধঘণ্টার সংবাদ সম্মেলনের একপর্যায়ে অধিনায়ক বললেন, ভালো খেলেই সিরিজটা স্মরণীয় করে রাখতে চান তাঁরা, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা অন্যান্য দলের মতো ১০-১২টা (বছরে) টেস্ট খেলি না। আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অনেক দিন পরপর খেলি বলে প্রতিটি টেস্টই আমাদের জন্য ঐতিহাসিক হয়ে যায়। তবে ম্যাচ শেষেও যেন এটি “ঐতিহাসিক” হয়ে থাকে। যেন বলতে পারি, বাংলাদেশ ম্যাচটা জিতেছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

‘বাংলাদেশ খেললেই ঐতিহাসিক?’

আপডেট সময় ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭