ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা সন্দেহে ‘চিকিৎসকের অবহেলা’, যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জে গলায় গরুর মাংস আটকে‌ চঞ্চল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মানিকগঞ্জ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে চিকিৎসকের অবহেলায় চঞ্চলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

নিহত চঞ্চল মানিকগঞ্জে সদর উপজেলার উচুটিয়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, তার ভাই চঞ্চল ঢাকার একটি প্রেসে চাকরি করতেন। বুধবার সকালে ঢাকা থেকে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে এসে তাড়াহুড়া করে খাওয়ার সময় গলায় এক টুকরো মাংস আটকে যায়। পরে তাকে জেলা হাসপাতালে নিলে করোনা আক্রান্ত সন্দেহে তার পাশে কোন চিকিৎসক আসেনি। কিছুক্ষণ পর জরুরি বিভাগ থেকে জানানো হয় চঞ্চল মারা গেছে।

নিহতের মা শিখা বেগম জানান, হাসপাতালে নেওয়া হলেও বিনা চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়। তিনি এই ঘটনা তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি জানান।

তবে হাসপাতালের চিকিৎসক মাহফুজ এ অভিযোগ অস্বীকার করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে চঞ্চলের। জরুরি বিভাগে নিয়ে ইসিজি করে বিষয়টি নিশ্চিত করে তাদের মৃত্যুর বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে কথা বলতে হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা সন্দেহে ‘চিকিৎসকের অবহেলা’, যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০