ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

মুরালিধরনের চেয়েও ভালো স্পিনার সাইদ আজমল: ইয়ান বেল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান ইয়ান বেল বলেছেন, শ্রীলংকার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের চেয়েও সাইদ আজমলের বল খেলা কঠিন। আমি মুরালিধরনের বল সহজেই খেলেছি, কিন্তু সাইদ আজমল আমাকে বেশি সমস্যায় ফেলেছিল।

২০১২ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। সেই সিরিজে সাইদ আজমল দুর্দান্ত বোলিং করেন। সিরিজে একাই ২৪ উইকেট শিকার করেন অফ স্পিনার সাইদ আজম।

ইসলামাবাদ ইউনাইটেডের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় ইয়ান বেল ২০১২ সালের সেই সিরিজের স্মৃতি চারণ করে বলেন, আমার সেই সিরিজের কথা আজও মনে পড়ে। তখন আজমল ফর্মের শীর্ষ পর্যায়ে ছিলেন। সেই সিরিজে আমরা তাকে নিয়েই বেশি চিন্তায় ছিলাম। এছাড়া আবদুর রেহমান অসাধারণ বোলিং করেছিলেন। আমি এ ব্যাপারে কেভিন পিটারসেনের সঙ্গেও কথা বলেছি। সেও স্বীকার করেছে আজমল সেই সিরিজে আমাদের খুব ভুগিয়েছিল।

ইংল্যান্ডের হয়ে ১১৮টি টেস্ট ও ১৬১টি ওয়ানডে ম্যাচ খেলে ২৬টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ১৪১ রান সংগ্রহ করেন ইয়ান বেল। ৩৮ বছর বয়সী বেলা অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার গ্লেন ম্যাকগ্রা এবং শেন ওয়ার্নের সঙ্গে সাইদ আজমলকে তুলনা করেছেন।

তিনি বলেন, যখনই আমাকে জিজ্ঞাসা করা হয়, সেরা তিন স্পিনার কে? আমি তখন বলি শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং সাইদ আজমল। তবে আমাকে যদি একজন স্পিনার বছাই করতে হলে আমি অবশ্যই বলব আমিরাত সিরিজের সেই সাইদ আজমল।

সাইদ আজমল পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্টে অংশ নিয়ে শিকার করেন ১৭৮ উইকেটে আর ১১৩টি ওয়ানডেতে নেন ১৮৫ উইকেট। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৬৪টি ম্যাচে শিকার করেন ৮৫ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলে ২১২ ম্যাচ খেলে আজমল শিকার করেন ৪৪৭ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

মুরালিধরনের চেয়েও ভালো স্পিনার সাইদ আজমল: ইয়ান বেল

আপডেট সময় ১১:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০