ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়: নেপথ্যে অস্ত্র ব্যবসা শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল

দল বেঁধে ঢাকা ছাড়ছে মানুষ, যানজটে স্থবির

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি থাকলেও কোনোকিছুরই তোয়াক্কা করছে না মানুষ। ঢাকা থেকে যেমনি দলে দলে গ্রামে ফিরছে, তেমনি অবাধে ঢাকায়ও প্রবেশ করছে। ফলে ফের যানজটে স্থবির ঢাকা। অবাধে চলছে যানবাহনও।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর সড়কে সড়কে প্রচণ্ড রকমের যানজট দেখা গেছে। যানজট ও মানুষের অবাধ চলাচলে করোনার ঝুঁকিও বেড়েই চলছে। এতে সচেতনতার অভাবকেই দায়ী করছেন দয়িত্বরত পুলিশ কর্মকর্তারা।

সরজমিন ঘুরে দেখা যায়, ঢাকার প্রবেশপথ কিংবা বের হওয়ার পথে পুলিশের তৎপরতাও কমেছে। কড়াকড়ি কম থাকায় মানুষ ইচ্ছেমতো শারীরিক দূরত্ব বজায় না রেখেই ঘুরে বেড়াচ্ছে।

গত এক মাসের মধ্যে মঙ্গলবার ঢাকায় নজিরবিহীন যানজট দেখা গেছে। রাজধানীর উত্তরা, বনানী, গাবতলী, মিরপুর, ফার্মগেট, বাবু বাজার ও যাত্রাবাড়ী এলাকায় প্রচণ্ড রকমের যানজট দেখা গেছে। ১০ মিনিটের রাস্তা এক ঘণ্টায়ও পার হতে পারেননি অনেকে।

গাবতলীতে গিয়ে দেখা যায়, গাড়ির চাকা ধীর গতিতে চলছে। ট্রাক, কাভার্ড ভ্যান, লেগুনা, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটরবাইকের দখলে সড়ক। এসব যানবাহনে গাদাগাদি করে ঈদে বাড়ি ফিরছে রাজধানীর মানুষ। পুলিশের তৎপরতা শিথিল থাকায় স্বাভাবিক দিনের মতো যানজট। তবে কয়েক ঘণ্টা পরপর পুলিশকে সক্রিয়ও হতে দেখা গেছে।

রাজধানীর উত্তরা এলাকায় আব্দুল্লাহ পুর পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন। প্রাইভেট গাড়ির লাইন স্বাভাবিক দিনের মতো যানজট তৈরি করেছে। ফের ভোগান্তিও বেড়েছে নগরবাসীর।

একই অবস্থা রাজধানীর বাবুবাজার থেকে মাওয়াগামী সড়কেও। দক্ষিণাঞ্চলের মানুষ যে যেভাবে পারছে, সেভাবেই ঢাকা থেকে বের হচ্ছে।

মূলত ঈদকে সামনে রেখে একেবারেই পুরোনো চেহারায় ফিরেছে রাজধানী। শুধু গণপরিবহন ছাড়া সব গাড়ি চলছে। ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকায়ও দীর্ঘ যানজট দেখা গেছে।

ট্রাফিক পুলিশের সদস্য আবির হাসান  বলেন, এত গাড়ি, আমাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

গাবতলীতে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সুফি মিয়া বলেন, আমরা তল্লাশি করছি। যাতে ঢাকা থেকে গাড়ি বাইরে না যায়।

গাড়িচালক আহমেদ জসিম বলেন, গত এক মাসের মধ্যে এত যানজট ঢাকায় দেখিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোলরক্ষক হওয়ার স্বপ্ন থেকে ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার কেইন

দল বেঁধে ঢাকা ছাড়ছে মানুষ, যানজটে স্থবির

আপডেট সময় ০৪:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০