ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেত্রকোনায় মাহফিল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ!

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার কলমাকান্দায় ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। মাহফিল থেকে ফেরার পথে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে শনিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণের দায়ে শহর আলীকে আসামী করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

রোববার বিকালে নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত শহর আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের মৃত জবেদ আলী’র ছেলে।

নির্যাতিতার বাবা বলেন, কিছুদিন আগে শহর আলীর বাড়িতে মাহফিলের অনুষ্ঠান চলছিল। আমার মেয়ে তখন তাদের বাড়িতে যায়। পরে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে শহর আলী। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে শহর আলী দ্রুত পালিয়ে যায়। আমি ঘরে ঢুকলে মেয়ে কান্নাকাটি করে আমাকে জানায় শহর আলী ধর্ষণ করেছে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিবেশী ও পুলিশকে জানাই। আমার মেয়ের উপর নির্যাতনকারী শহর আলীর বিচারের দাবী জানাই।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

নেত্রকোনায় মাহফিল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণ!

আপডেট সময় ০৪:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০