ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ ইউজিসির ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

অতিথি পাখিদের নির্বাচনের সময় দেখা যায়, দুর্যোগে নয়: নাসিম

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। একটি গোষ্ঠী আছে, যারা নির্বাচন এলে অতিথি পাখির মতো এলাকায় উড়ে আসেন, নির্বাচন শেষে আবার উড়ে চলে যান। কোন দুর্যোগে তাদের জনগণের পাশে দেখা যায় না।

রবিবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গায় মোহাম্মদ নাসিম তার ব্যক্তিগত ‘ঈদ উপহার’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

ভিডিও কনফারেন্সে নাসিম বলেন, করোনা সংকটে সরকার ও দলের নেতাকর্মীরা জনগণের পাশে আছেন। অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। তিনি নিজ নির্বাচনী এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি তিনি ব্যক্তিগত অর্থায়ন থেকেও খাদ্যসামগ্রী বিতরণ করছেন। শুধু নির্বাচনের সময় নয়-সবসময়ই শহীদ এম মনসুর আলীর পরিবার সিরাজগঞ্জ-কাজিপুরের মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এবারের ঈদ কোন উৎসব নয়, ধর্মীয় আনুষ্ঠানিকতা মাত্র। ঈদের আগে ও পরের সাতদিন মক্কা মদিনায় যেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে, সেখানে বাংলাদেশে এবারের ঈদকে উৎসব হিসাবে পালন করার সুযোগ নেই। অতি উৎসাহী কতিপয় ব্যক্তি বিলাসিতার জন্য মার্কেটে গিয়ে দুর্যোগ ডেকে আনছেন, যা সমাজ এবং দেশের জন্য ভয়ানক ক্ষতির কারণ হচ্ছে।

চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা ও সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

অতিথি পাখিদের নির্বাচনের সময় দেখা যায়, দুর্যোগে নয়: নাসিম

আপডেট সময় ১০:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০