ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত

ভেঙে গেল অপূর্ব-নাজিয়ার সংসার

আকাশ বিনোদন ডেস্ক: 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সংসার ভেঙে গেছে। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের ৯ বছরের মাথায় তাদের দাম্পত্যজীবনের বিচ্ছেদ ঘটে।

রবিবার (১৭ মে) সংসার ভাঙার খবর নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি। ডিভোর্স বিষয়ে বিস্তারিত মুখ না খুললেও মুঠোফোনে অদিতি জানান, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’

তবে কী কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই বলতে রাজি হননি নাজিয়া হাসান অদিতি। তার ভাষ্য ছিল এমন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার। জানালাম। এর বেশি কিছুই বলতে চাইনা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’

অপূর্ব-অদিতির দাম্পত্যজীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে জানতে চাইলেও অদিতি এড়িয়ে গিয়ে বলেন, আর কিছু জানাতে চাইছি না।

তবে তাদের একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, চলতি বছরের প্রথমদিকে নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ ঘটে।

এদিকে নাজিয়া হাসান অদিতি তার নিজস্ব ফেসবুকেও বিষয়টি জানান দিয়েছেন। রিলেশনশিপ স্ট্যাটাসেও দেখা গেছে তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেছেন। এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশে তিনি লিখেন, ‘‘আমাকে ‘ভাবী’ ডাকা বন্ধ করুন সবাই!’’

ডিভোর্সের বিষয়ে জানতে অপূর্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এরআগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ

ভেঙে গেল অপূর্ব-নাজিয়ার সংসার

আপডেট সময় ১১:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০