ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত

করোনা নিয়ে সরকার তথ্য গোপন করেছে: খন্দকার মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস নিয়ে সরকার প্রথম থেকে সঠিক তথ্য প্রকাশ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মোশাররফ বলেছেন, সরকারের একদিকে তথ্য গোপন আর অন্যদিকে করোনা মোকাবেলায় ভুল পদক্ষেপের কারণে দেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। সরকার যে তথ্য দিচ্ছে তা রোগকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, রোগীকে নিয়ন্ত্রণ করার জন্য।

শনিবার বিএনপি কমিউনিকেশন সেল থেকে ফেসবুক লাইভে ‘প্রাসঙ্গিক সংলাপ’-এর প্রথম পর্বে তিনি এসব কথা বলেন। এর সঞ্চালনায় ছিলেন বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, যা-ই ঘটুক না কেন তথ্যটা সঠিক প্রকাশ করতে হবে। তথ্য সঠিকভাবে প্রকাশ করা না গেলে আমাদের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে না। সরকার প্রথম থেকে সঠিকভাবে তথ্য প্রকাশ করেনি।

তিনি বলেন, করোনাভাইরাস সারা বিশ্বকে কাবু করে ফেলেছে। ডিসেম্বরের শেষে চীনে এ ভাইরাসের কথা প্রথম জানা যায়। আর বাংলাদেশে মার্চে এই ভাইরাসের সংক্রমণের ঘোষণা দেয়া হয়। মাঝে এত সময় পাওয়ার পরও প্রস্তুতির ব্যাপারে বড় ঘাটতি হয়েছে। এ সময়ে সারা বিশ্ব থেকে যে প্রবাসীরা এসেছেন, বিমানবন্দরে তাদের কার্যকর কোনো পরীক্ষা ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে। ওই সময়ে সতর্কতা অবলম্বন করা হলে এ অবস্থা হতো না বলেও মনে করেন সাবেক এই মন্ত্রী।

সরকারের ব্যবস্থাপনার গাফিলতি ছিল উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ছুটি ঘোষণার পরেও মানুষ নিজ নিজ এলাকায় ফিরেছে। এতে ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই সময়টায় আরও হুশিয়ার হওয়া দরকার ছিল।

এ সময় করোনার সংক্রমণের মধ্যে গার্মেন্টস খুলে দেয়ার সমালোচনাও করেন তিনি। এই বিএনপি নেতা আরও বলেন, বিভিন্ন দেশে লকডাউন করা হয়েছে। কিন্তু সাধারণ ছুটি আর লকডাউনের মধ্যে পার্থক্য আছে। সাধারণ ছুটি দেয়াতেই এই অবস্থা হয়েছে। শর্ত সাপেক্ষে দোকানপাট, অফিস খুলে দেয়ার ঘোষণায় কিছুই মানা হচ্ছে না।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভাইরাস শনাক্তকরণের পরীক্ষায় সারা পৃথিবী থেকে পিছিয়ে আছি। প্রথম দিকে খুবই কম পরীক্ষা হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন আছে। উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর আসছে অনেক। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা কয়জন আক্রান্ত ছিলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। পরীক্ষায় আমরা অবহেলা করছি। পর্যাপ্ত কিট আমদানি হয়নি।

মোশাররফ হোসেন গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিয়েও সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন। এ ছাড়া মাস্ক, পিপিই নিম্নমানের দেয়া হয়েছে বলেও অভিযোগ তার। বিএনপি থেকে সরকারকে করোনাভাইরাস মোকাবেলায় বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সরকার তা আমলে নেয়নি বলে জানান মোশাররফ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ভর্তি রোগী পালিয়ে যাচ্ছে কারণ হাসপাতালগুলো প্রস্তুত করা হয়নি। প্রয়োজনের তুলনায় নগণ্য ব্যবস্থাপনা।

যারা ঈদ শপিং করছেন, তাদের উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, বেঁচে থাকলে জীবিকা হবে। তাই জীবন রক্ষা করতে হবে। একটি ঈদে কিছু না কিনলে ক্ষতি হবে না। জীবনের মূল্য অনেক বেশি। জীবন রক্ষার জন্য শিথিল করলেও নিজেকে সাবধান হতে হবে।

এদিকে ফেসবুক লাইভে ‘প্রাসঙ্গিক সংলাপ’ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, প্রচলিত তর্কবিতর্কের বাইরে গণতান্ত্রিক রাজনীতিতে এই সংলাপ ভিন্নমুখী নতুন উদ্যোগ। এটা বাংলাদেশে প্রথম কোনো রাজনৈতিক দলের উদ্যোগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

করোনা নিয়ে সরকার তথ্য গোপন করেছে: খন্দকার মোশাররফ

আপডেট সময় ০৭:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০