ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার হিন্দি ছবিতে জাকিয়া বারী মম

অাকাশ বিনোদন ডেস্ক:

ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী জাকিয়া বারী মম। ইতোমধ্যে কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয় এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের হিন্দি ছবিতে। এখনও নাম চূড়ান্ত হয়নি। ছবিটি পরিচালনা করবেন ফয়সাল সাইফ। আজ শনিবার সকালে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়সাল সাইফ বলেন, নারীকেন্দ্রিক আমার নতুন এই ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পটিতে বলতে গেলে ছবির মূল নায়ক বা নায়িকা বলতে মমই। কারণ তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো।

মমর স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৭ সেপ্টেম্বর এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতে আসছেন তিনি। নভেম্বরে কাজ শুরু করার ইচ্ছা রয়েছে।

প্রসঙ্গত, ফয়সাল সাইফের ছবিতে কাজ করতে যাওয়া দ্বিতীয় বাংলাদেশি মম। এর আগে, এই পরিচালকের একটি ছবিতে গত বছর কাজ করেছেন আরেক বাংলাদেশি নিবর। প্রথমে ‘বালা’ নামে সে ছবির কাজ শুরু হলেও মুক্তির সময় নাম পরিবর্তন করে রাখা হয় ‘শয়তান’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার হিন্দি ছবিতে জাকিয়া বারী মম

আপডেট সময় ০২:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭