ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সালমানের হুঁশিয়ারি, গুজব ছড়ালে ব্যবস্থা

আকাশ বিনোদন ডেস্ক: 

লকডাউনের কারণে আপাতত পানভেলের ফার্মহাউজে আটকে রয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। এই বাড়িতে বাবা সেলিম খান বাদে খান পরিবারের সকল সদস্যরাই রয়েছেন। আরও রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সহ সালমানের সাবেক দুই প্রেমিকা। বাবা সেলিম খান রয়েছেন মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।

এরই মধ্যে সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে, লকডাউন ভেঙে সালমান খান পানভেলের ফার্মহাউজ থেকে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গেছেন কিছু ব্যক্তিগত কাজ সারতে। সেই কাজগুলো ভাইজানের প্রোডাকশন হাউজের। এমন গুজব ছড়ানোর পরই সালমান জানান যে তিনি লকডাউন ভেঙে কোথাও যাননি। আর এবার করলেন সাবধান।

হুঁশিয়ারি দিয়ে দাবাং খান বলেন, ‘লকডাউনের মধ্যে কোনো কাজ করা হচ্ছে না। নিয়ম ভেঙে আমি বা আমার প্রোডাকশন হাউস কোনো কাজ শুরু করেনি আর করবেও না। যদি কেউ এই ধরনের গুজব ছড়ান, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সালমান খান এই হুঁশিয়ারি দেন।

সম্প্রতি জ্যাকলিন ফার্নান্দেজকে নিয়ে ‘তেরে বিনা’ নামে একটি মিউজিক ভিডিও বানান ভাইজান। যেটার শুটিং হয় পানভেলের ফার্মহাউজের ভেতরে। ভিডিওটি সালমান খানের ইউটিউব চ্যানেলে মুক্তিও পেয়েছে। সেই ভিডিও দেখেই গুজব ছড়িয়ে পড়ে, লকডাউনের ভেতরেই সালমানের প্রোডাকশন হাউজ কাজ শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সালমানের হুঁশিয়ারি, গুজব ছড়ালে ব্যবস্থা

আপডেট সময় ১১:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০